ই-বুক লাইব্রেরি
কেন ৯০% ভিজিটর আপনার ওয়েবসাইটকে বিশ্বাস করে না? — কভারTHE ORIGINAL EDITION
START WITH TRUST

কেন ৯০% ভিজিটর আপনার ওয়েবসাইটকে বিশ্বাস করে না?

অপরিচিত একজনের অফারে আমরা কেন দ্বিধা করি? সেই একই দ্বিধা ওয়েবসাইটেও কাজ করতে পারে। পরিচিত গল্প দিয়ে শুরু করে এই বই দেখায়—সহায়ক কনটেন্ট, লিড ম্যাগনেট, পরিষ্কার ডিজাইন ও প্রমাণ কীভাবে বিশ্বাসের কথোপকথন শুরু করে।

১৮পৃষ্ঠা
বাংলামূল ভাষা
PDFফরম্যাট
আপনার কপিসম্পূর্ণ ফ্রি
ফ্রি কপির জন্য WhatsApp করুন

WhatsApp খুলবে। প্রস্তুত করা মেসেজটি পাঠিয়ে ফ্রি PDF কপি চেয়ে নিন।

A GLIMPSE INSIDE

একই মিষ্টি, কিন্তু বিশ্বাসের পার্থক্য

বাসে অপরিচিত কেউ মিষ্টি এগিয়ে দিলে আপনি হয়তো ইতস্তত করবেন। কিন্তু পরিচিত কারও একই প্রস্তাব অনেক সহজে নেবেন। বইয়ের এই গল্পটি একটি প্রশ্ন তোলে: আপনার ওয়েবসাইট কি প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত চাইছে, নাকি আগে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে?

প্রথম কথোপকথনেই বিক্রির চাপ দেওয়ার বদলে, কাজে লাগার মতো একটি ছোট সাহায্য দিয়ে শুরু করা যায়।
বইয়ের ৩–৮ পৃষ্ঠার আলোচনার সারাংশ।
বিশ্বাস কীভাবে গড়ে ওঠে—ই-বুকের আসল নমুনা পৃষ্ঠা
মূল PDF-এর ৩ নম্বর পৃষ্ঠা · বড় করে দেখতে ছবিতে চাপ দিন
WHAT YOU WILL EXPLORE

ভেতরে যে বিষয়গুলো পাবেন

০১

অপরিচিত অফারের দ্বিধা

বাসযাত্রায় মিষ্টির বাক্সের গল্প দিয়ে শুরু—পরিচয় কেন বিশ্বাসের আগে আসে।

০২

লিড ম্যাগনেটের প্রথম পরিচয়

গাইড, চেকলিস্ট ও স্যাম্পল দিয়ে কীভাবে আগে মূল্য দেওয়া যায়।

০৩

বিশ্বাস কমিয়ে দেওয়া ভুল

এলোমেলো ডিজাইন, ধীর লোডিং, মোবাইল সমস্যা ও তথ্যের ঘাটতি।

০৪

কনটেন্ট সাজানোর কাঠামো

Before–After–Bridge এবং PRISM দিয়ে সমস্যা থেকে পরবর্তী পদক্ষেপ।

০৫

প্রমাণ ও স্পষ্ট দিকনির্দেশ

রিভিউ, ভিজ্যুয়াল ধারাবাহিকতা ও CTA নিয়ে ভাবার বিষয়।

০৬

দেখুন, বুঝুন, উন্নত করুন

হিটম্যাপ ও বাস্তব গ্রাহকের অভিজ্ঞতা থেকে উন্নতির সুযোগ খোঁজা।

IS THIS FOR YOU?

এই বইটি আপনার জন্য, যদি…

  • আপনার ওয়েবসাইটে ভিজিটর আসে, কিন্তু অনুসন্ধান কম।
  • আপনি প্রথমবার লিড ম্যাগনেট বানাতে চান।
  • নিজের হোমপেজের কনটেন্ট নতুন করে সাজাতে চান।

পড়ার সময় যে প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন

  • ভিজিটর কী নিয়ে দ্বিধা করতে পারেন?
  • প্রথম পরিচয়ে কোন ছোট সমস্যার সমাধান দেবেন?
  • আপনার CTA-র আগে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ আছে কি?
ফ্রি কপির জন্য WhatsApp করুন
The Sales Art of Neuro Marketing
NEXT ON YOUR READING LIST

The Sales Art of Neuro Marketing

অন্য বইটি দেখুন
FROM INSIGHT TO ACTION

একটা ভুল ডিসিশনের মূল্য কত হতে পারে আপনার বিজনেসে?

বিজনেসে সবকিছুর সঙ্গেই টাকা রিলেটেড। কারণ একটা ভুল ডিসিশনের জন্য আপনার লস হতে পারে কোটি টাকা।

খেলার মাঠে যারা খেলে, তাদের খেলা দেখে আমরা অনেক সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দিই। বলি, “বলটা এভাবে মারলে চার হতো”, “এভাবে দিলে গোল হতো”, “এভাবে মারলে ক্যারমের গুটিটা যেত।”

মনে হয়, আমরা খেললে হয়তো আরও ভালো খেলতাম। কিন্তু নিজেরা খেলতে নামলে বিষয়টা এত সহজ থাকে না।

এর কারণ হচ্ছে, মাঠে যারা খেলে, তখন তারা খেলা নিয়ে অনেক চিন্তিত থাকে। চাপের মধ্যে থাকার কারণে ভালো শট বা ভালো চাল অনেক সময় তাদের চোখে পড়ে না। আর এই জন্যই তাদের কোচ থাকে। কোচ বাইরে থেকে খেলা দেখে এমন কিছু বিষয় ধরতে পারেন, যা মাঠের ভেতরে থাকা খেলোয়াড়ের চোখ এড়িয়ে যায়।

বিজনেসের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এমনই।

আমি কোচ কাঞ্চনের ব্রেইভ কোর্সের একজন সার্টিফাইড ব্রেইভ মেম্বার। এই কোর্স থেকেই আমি বিজনেস ডিপ ডাউন করতে শিখেছি। সেই শেখাগুলো বাস্তবে প্রয়োগ করে ১০০টির বেশি বিজনেস অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি, উদ্যোক্তারা কোথায় কোথায় ভুল করছেন, কোথায় তাঁদের বিজনেস আটকে যাচ্ছে এবং কোথায় গ্রোথের সুযোগ থাকার পরও সেটি কাজে লাগানো হচ্ছে না।

এই বিজনেসগুলো ডিপ ডাউন করতে গিয়ে যে সমস্যাগুলো এবং গ্রোথ হ্যাকগুলো বের করতে পেরেছি, সেখান থেকে একটা বিষয় বুঝেছি—নিজের বিজনেসের অনেক সমস্যা ও সম্ভাবনা নিজে বোঝা যায় না, যেটা বাইরের একজন বুঝতে পারেন।

কারণ আপনি প্রতিদিন বিজনেসের কাজ, কাস্টমার, টিম, কস্ট আর সেল নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে, পুরো বিজনেসটাকে একটু দূর থেকে দেখার সুযোগ অনেক সময় হয়ে ওঠে না।

ধরুন, আপনার বিজনেসে অ্যাড চলছে, মানুষ মেসেজও দিচ্ছে, কিন্তু সেল হচ্ছে না। আপনার মনে হচ্ছে, অ্যাডের বাজেট বাড়ালেই হয়তো সেল বাড়বে।

অথচ সমস্যাটা হয়তো অ্যাডে নয়। সমস্যাটা হতে পারে আপনার অফারে, কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়ার ধরনে, ওয়েবসাইটে প্রয়োজনীয় ইনফরমেশনের অভাবে কিংবা আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট তৈরি না হওয়ার মধ্যে। তখন সমস্যার জায়গাটা না বুঝে শুধু বাজেট বাড়ালে সেলের বদলে কস্টই বাড়তে পারে।

আবার আপনি হয়তো নতুন একটা ব্রাঞ্চ খুলতে চাচ্ছেন। কিন্তু বর্তমান ব্রাঞ্চের কোন বিষয়গুলো সত্যিই কাজ করছে, আর কোন সমস্যাগুলো নতুন ব্রাঞ্চেও সঙ্গে যাবে—সেটা পরিষ্কার না হলে, বিজনেস বড় করার সঙ্গে সমস্যাও বড় হয়ে যেতে পারে।

তাই আপনি যদি আপনার বিজনেস নিয়ে কোনো ডিসিশন নিতে না পারেন, কোনো বড় ডিসিশন নিতে চান কিন্তু বুঝতে না পারেন নেওয়া ঠিক হবে কি না, অথবা গ্রোথ ও স্কেল-আপের নেক্সট স্টেপ খুঁজে না পান—তাহলে আপনার বিজনেস নিয়ে আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন।

আমরা একসঙ্গে আপনার বিজনেসের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনাগুলো অ্যানালাইসিস করব। কোথায় পরিবর্তন প্রয়োজন, কোন কাজটি আগে করা দরকার এবং কোন ডিসিশনের আগে আরও ইনফরমেশন জানা জরুরি—সেগুলো পরিষ্কার করার চেষ্টা করব।

বড় ডিসিশন নেওয়ার আগে, আপনার বিজনেসটাকে একবার ভিন্ন চোখে দেখুন।

কনসালটেন্সি ফি প্রযোজ্য।

Book Now