IDEAS TO PUT INTO PRACTICE

ক্রেতাকে বোঝার ছোট ছোট পাঠ।

দুইটি ই-বুকের ধারণা থেকে সাজানো লেখা—ওয়েবসাইটে বিশ্বাস, লিড ম্যাগনেট, কনটেন্ট ও সেলস জার্নি নিয়ে।

সুন্দর ওয়েবসাইটেও বিশ্বাসের ঘাটতি থাকে কেন?

ডিজাইন ভালো হলেই সব প্রশ্নের উত্তর থাকে না। ভিজিটরের চোখে নিজের ওয়েবসাইট দেখার ছয়টি পজিশন দেখুন।

এই লেখাটি পড়ুন

লিড ম্যাগনেট: সেলসের আগে প্রথম পরিচয়

একটি সহায়ক গাইড বা চেকলিস্ট কীভাবে অচেনা মানুষের সঙ্গে কথোপকথন শুরু করতে পারে।

এই লেখাটি পড়ুন

PRISM দিয়ে সমস্যা থেকে সমাধানের গল্প সাজান

Problem, React, Inspire, Social Proof, Move কনটেন্টের পাঁচটি অংশকে একটি ফ্রেইমে আনুন।

এই লেখাটি পড়ুন

ফিচারের কথা বলছেন। ক্রেতার প্রাপ্তিটাও কি বলছেন?

ঘড়ির দুই দোকানের গল্প থেকে দেখুন—পণ্যের বৈশিষ্ট্যকে মানুষের প্রয়োজনের সঙ্গে মেলানোর উপায়।

এই লেখাটি পড়ুন

“সবাই আমার ক্রেতা”—এই ধারণা থেকে বের হওয়ার উপায়

বড় অডিয়েন্সের আগে প্রাসঙ্গিক অডিয়েন্স। ক্রেতার পরিস্থিতি বুঝে বার্তা ও চ্যানেল বাছুন।

এই লেখাটি পড়ুন

প্রথম পরিচয় থেকে পরের বিক্রি: সম্পর্কের পথটি সাজান

Lead Magnet, Value Ladder ও ফলো-আপ—একটি অফারকে বড় কথোপকথনের অংশ হিসেবে ভাবুন।

এই লেখাটি পড়ুন
FROM INSIGHT TO ACTION

একটা ভুল ডিসিশনের মূল্য কত হতে পারে আপনার বিজনেসে?

বিজনেসে সবকিছুর সঙ্গেই টাকা রিলেটেড। কারণ একটা ভুল ডিসিশনের জন্য আপনার লস হতে পারে কোটি টাকা।

খেলার মাঠে যারা খেলে, তাদের খেলা দেখে আমরা অনেক সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দিই। বলি, “বলটা এভাবে মারলে চার হতো”, “এভাবে দিলে গোল হতো”, “এভাবে মারলে ক্যারমের গুটিটা যেত।”

মনে হয়, আমরা খেললে হয়তো আরও ভালো খেলতাম। কিন্তু নিজেরা খেলতে নামলে বিষয়টা এত সহজ থাকে না।

এর কারণ হচ্ছে, মাঠে যারা খেলে, তখন তারা খেলা নিয়ে অনেক চিন্তিত থাকে। চাপের মধ্যে থাকার কারণে ভালো শট বা ভালো চাল অনেক সময় তাদের চোখে পড়ে না। আর এই জন্যই তাদের কোচ থাকে। কোচ বাইরে থেকে খেলা দেখে এমন কিছু বিষয় ধরতে পারেন, যা মাঠের ভেতরে থাকা খেলোয়াড়ের চোখ এড়িয়ে যায়।

বিজনেসের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এমনই।

আমি কোচ কাঞ্চনের ব্রেইভ কোর্সের একজন সার্টিফাইড ব্রেইভ মেম্বার। এই কোর্স থেকেই আমি বিজনেস ডিপ ডাউন করতে শিখেছি। সেই শেখাগুলো বাস্তবে প্রয়োগ করে ১০০টির বেশি বিজনেস অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি, উদ্যোক্তারা কোথায় কোথায় ভুল করছেন, কোথায় তাঁদের বিজনেস আটকে যাচ্ছে এবং কোথায় গ্রোথের সুযোগ থাকার পরও সেটি কাজে লাগানো হচ্ছে না।

এই বিজনেসগুলো ডিপ ডাউন করতে গিয়ে যে সমস্যাগুলো এবং গ্রোথ হ্যাকগুলো বের করতে পেরেছি, সেখান থেকে একটা বিষয় বুঝেছি—নিজের বিজনেসের অনেক সমস্যা ও সম্ভাবনা নিজে বোঝা যায় না, যেটা বাইরের একজন বুঝতে পারেন।

কারণ আপনি প্রতিদিন বিজনেসের কাজ, কাস্টমার, টিম, কস্ট আর সেল নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে, পুরো বিজনেসটাকে একটু দূর থেকে দেখার সুযোগ অনেক সময় হয়ে ওঠে না।

ধরুন, আপনার বিজনেসে অ্যাড চলছে, মানুষ মেসেজও দিচ্ছে, কিন্তু সেল হচ্ছে না। আপনার মনে হচ্ছে, অ্যাডের বাজেট বাড়ালেই হয়তো সেল বাড়বে।

অথচ সমস্যাটা হয়তো অ্যাডে নয়। সমস্যাটা হতে পারে আপনার অফারে, কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়ার ধরনে, ওয়েবসাইটে প্রয়োজনীয় ইনফরমেশনের অভাবে কিংবা আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট তৈরি না হওয়ার মধ্যে। তখন সমস্যার জায়গাটা না বুঝে শুধু বাজেট বাড়ালে সেলের বদলে কস্টই বাড়তে পারে।

আবার আপনি হয়তো নতুন একটা ব্রাঞ্চ খুলতে চাচ্ছেন। কিন্তু বর্তমান ব্রাঞ্চের কোন বিষয়গুলো সত্যিই কাজ করছে, আর কোন সমস্যাগুলো নতুন ব্রাঞ্চেও সঙ্গে যাবে—সেটা পরিষ্কার না হলে, বিজনেস বড় করার সঙ্গে সমস্যাও বড় হয়ে যেতে পারে।

তাই আপনি যদি আপনার বিজনেস নিয়ে কোনো ডিসিশন নিতে না পারেন, কোনো বড় ডিসিশন নিতে চান কিন্তু বুঝতে না পারেন নেওয়া ঠিক হবে কি না, অথবা গ্রোথ ও স্কেল-আপের নেক্সট স্টেপ খুঁজে না পান—তাহলে আপনার বিজনেস নিয়ে আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন।

আমরা একসঙ্গে আপনার বিজনেসের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনাগুলো অ্যানালাইসিস করব। কোথায় পরিবর্তন প্রয়োজন, কোন কাজটি আগে করা দরকার এবং কোন ডিসিশনের আগে আরও ইনফরমেশন জানা জরুরি—সেগুলো পরিষ্কার করার চেষ্টা করব।

বড় ডিসিশন নেওয়ার আগে, আপনার বিজনেসটাকে একবার ভিন্ন চোখে দেখুন।

কনসালটেন্সি ফি প্রযোজ্য।

Book Now